কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:০১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী তা প্রতিহতের চেষ্টা করছে। খবর আলজাজিরার।

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর সকালেই নতুন হামলা শুরু হলো। যদিও ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

সকালে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা জনসাধারণকে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এদিকে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে। লোকজন ছোটাছুটি করে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে। দেশটির বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বাজছে। পরিস্থিতি খুবই ভীতিকর।

এদিকে ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হলো।

মঙ্গলবার (২৪ জুন) সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে। বাগদাদভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X