বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন সংকট’ নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা

আইএইএ লোগো এবং ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
আইএইএ লোগো এবং ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

‘নতুন সংকট’ নিয়ে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ সতর্কবার্তা দেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, যদি ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দেয় তবে বিশ্ব একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে।

ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরান যদি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয়, তবে এটি আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল হবে।

গ্রোসি জানান, আইএইএর উপস্থিতি কোনো উদারতামূলক উদ্যোগ নয়; বরং এটি আন্তর্জাতিক দায়িত্ব। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য, তাই তাদের পরিদর্শন ব্যবস্থায় থাকতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান একতরফাভাবে আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।

এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

ইরানের নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।

সংবাদমাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন, তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X