কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি এ তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে।

শনিবার (২৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেহদি সোবহানি দাবি করেছেন, ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য পেয়েছি, যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার ভেহিকল আমাদের প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের প্রেসিডেন্ট আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের অনুরোধ করেছেন।

সোবহানি বলেন, আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি। সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব।

তিনি বলেন, ইসরায়েল আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ডকে ব্যবহার করে হামলা করার সম্ভাবনাও রয়েছে। তবে আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে, তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী কোনো আইন মেনে চলে না। তাদের দ্বারা যে কোনো ধরনের অপব্যবহার সম্ভব- এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১০

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১১

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১২

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৩

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৫

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৭

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৮

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৯

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X