কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ইরান-ইসরায়েল সংঘাত

আরবদের চোখে দুদেশই পরাজিত

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ, এমনটাই বিশ্বাস অন্য আরব দেশগুলোর। পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লোটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো।

কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। ১৩ জুন তেহরানে যখন ধোঁয়া উড়ছিল, তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত।

ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে অনায়াসে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা। ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্র গুদামও গুঁড়িয়ে দেওয়া হয়। সংঘাতের একবারে শেষ পর্যায়ে এসে ইরানে ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পরমাণু স্থাপনা।

কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন, প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল। আরবের এক কর্মকর্তার ভাষায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউসহ ইহুদি জনগোষ্ঠী। নয়তো তারা টিকত না। আরব নিউজ, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আরব সংবাদমাধ্যমে বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব।

অথচ মাত্র দুই সপ্তাহও বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানোর শক্তি নেই তেল আবিবের। বিষয়টি এখন প্রমাণিত সত্য। এমনকি যুদ্ধবিরতির জন্য ইরান নয়; ইসরায়েলই হাতে পায়ে ধরেছে যুক্তরাষ্ট্রের, এমনটাই মনে করছেন আরব কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১০

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৩

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৪

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৫

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৬

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৭

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

২০
X