কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ছবি : সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি তাদের নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তেহরানে তিন বছর ধরে আটক দুই ফরাসি নাগরিকের মুক্তির ওপর বিষয়টি নির্ভর করছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আটক দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসকে মুক্তি না দিলে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক বিবৃতিতে জানান, এই দুই নাগরিকের মুক্তি ফ্রান্সের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।

ইরান এই দুই ফরাসি নাগরিকের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানি শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ২০২২ সালের মে মাসে ইরান সফরের সময় তাদের আটক করা হয়েছিল। বর্তমানে তারা তেহরানে বন্দি রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ, গ্রেপ্তাররা নিজেদের আইনজীবীর সহায়তা পাচ্ছেন না। মে মাসে ফ্রান্স ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে। এ মামলায় তেহরানের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বেআইনি আটকের অভিযোগ আনা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এই দুইজনকে রাষ্ট্রীয় জিম্মি বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, ইরান কৌশলগতভাবে বিদেশিদের আটকে রেখে পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেন, ইরানি শাসকদের আমরা বারবার জানিয়েছি— এই পরিস্থিতির সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণভাবে এই ইস্যুর সমাধানের ওপর নির্ভর করছে।

বুধবার বারো পৃথকভাবে সতর্ক করে বলেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে স্ন্যাপব্যাক ব্যবস্থা চালু করতে পারে। ইরান তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রোগ্রামে কঠোর নিয়ন্ত্রণ মেনে না চললে এটি আরোপ করা হতে পারে।

তিনি লে মোঁদ পত্রিকাকে বলেন, একটি সাধারণ চিঠির মাধ্যমে আমরা ইরানের ওপর অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম, ব্যাংক এবং বিমার ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে পারি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X