কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে?

গাজায় ধ্বংসস্তূপের সামনে এক ফিলিস্তিনি নাগরিক। ছবি : সংগৃহীত
গাজায় ধ্বংসস্তূপের সামনে এক ফিলিস্তিনি নাগরিক। ছবি : সংগৃহীত

গাজায় নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহেই স্বাক্ষরিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সর্বশেষ যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচক সাড়া দিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তাদের হাতে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সময়সীমার মধ্যে একাধিক মানবিক পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী—

# যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামাস ১০ জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে। একইসঙ্গে, ইসরায়েলি সেনা বা নাগরিক পরিচয়ে আটক ১৮ জনের মরদেহ ফিরিয়ে দেবে হামাস।

# গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত থাকবে। এই সহায়তা বিতরণে জাতিসংঘ, রেড ক্রিসেন্টসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর নির্ধারিত চ্যানেল ব্যবহার করা হবে।

# ইসরায়েলি বাহিনী তাদের সব ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান বন্ধ রাখবে। প্রতিদিন ১০ ঘণ্টার জন্য অন্যান্য সামরিক তৎপরতা ও নজরদারি কার্যক্রম স্থগিত থাকবে।

# যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চল, নেতজারিম করিডোর এবং দক্ষিণাঞ্চলে তাদের বাহিনী নতুনভাবে অবস্থান নেবে বা পুনঃমোতায়েন করবে।

# এই প্রস্তাবের আওতায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে আলোচনা শুরুর কথাও বলা হয়েছে, যা অবিলম্বে শুরু হতে পারে।

এর আগের দিন, অর্থাৎ শুক্রবার (৪ জুলাই), এয়ারফোর্স ওয়ান বিমানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান যে, হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। জবাবে ট্রাম্প বলেন, `এটি খুবই ভালো খবর। আশা করছি, আগামী সপ্তাহেই একটি চুক্তি হবে।'

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X