কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালে পিকেকের ওপর ড্রোন হামলা

ড্রোন। ভিন্ন ঘটনার ছবি
ড্রোন। ভিন্ন ঘটনার ছবি

ইরাকের সুলাইমানিয়ার কাছে ড্রোন হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এক সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরও একজন গুরুতর আহত হয়ে মৃত্যু শয্যায়। নিজস্ব সূত্রের বরাতে শনিবার (১৯ জুলাই) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইরাকি শহর সুলাইমানিয়ার কাছে অজ্ঞাতপরিচয় ড্রোন হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন সদস্য নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিরাপত্তা সূত্র এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে এটিই প্রথম আক্রমণ।

তবে হামলার দায় এখনো কেউ শিকার করেননি। সূত্রও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি।

তুরস্কের বিরুদ্ধে ৪০ বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অস্ত্র নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলছে। এরই মধ্যে হামলাটি হলো।

গত ১১ জুলাই ইরাকের কুর্দিস্তানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ২০ থেকে ৩০ জন পিকেকে যোদ্ধা অস্ত্র সমর্পণ করে। এই প্রতীকী প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হয়। গ্রীষ্মকালজুড়ে অস্ত্র প্রত্যাহার চলবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এ ঘটনাকে স্বাগত জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে।

গত মে মাসে চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করে (পিকেকে)। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে।

সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে।

পিকেকের এই সিদ্ধান্ত তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৪০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান টানে। এই সংঘর্ষে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X