কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক দিনে গাজায় ৯০ হামলা

গাজায় হামলার পর আগুনের ফুলকি। ছবি : সংগৃহীত
গাজায় হামলার পর আগুনের ফুলকি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় এক দিনে ৯০টি হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৯ ‍জুলাই) দখলদারদের সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ৯০টি হামলা চালিয়েছে। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল) আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক।

তারা দাবি করেছে, গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তবে হামলার অবস্থানের কোনো প্রমাণ বা বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাঁবুগুলোতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালায়। এ ছাড়া ত্রাণপ্রার্থীদের ওপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে।

বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।

তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে। সেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১১

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১২

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৩

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৪

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৫

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৬

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৭

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৮

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৯

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০
X