কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা!

গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্যকোনো দেশে স্থানান্তর করতে চায় ইসরায়েল। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেলআবিব এবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের। এ লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন সফর করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।

একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বার্নিয়া চাইছেন গাজার ফিলিস্তিনিদের ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ায় স্থানান্তর করতে। এই তিন দেশ নাকি ‘ফিলিস্তিনিদের ব্যাপক সংখ্যায় গ্রহণে আগ্রহ দেখিয়েছে’ বলে তিনি দাবি করেন। তবে তাদের চূড়ান্তভাবে রাজি করাতে প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

ওয়াশিংটন সফরে বার্নিয়া বৈঠক করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে। সেখানেই তিনি এ পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন।

তবে ওই বৈঠকে উইটকফ ইসরায়েলি প্রস্তাব নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে এক সূত্র। এমনকি যুক্তরাষ্ট্র সরকার আদৌ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, তাও এখনো স্পষ্ট নয়।

পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় কিংবা ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও লিবিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বিশ্লেষকদের মতে, গাজার চলমান সংকটের মধ্যে এমন প্রস্তাব আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে। কারণ, এতে একদিকে যেমন জাতিগত স্থানান্তরের অভিযোগ উত্থাপিত হতে পারে, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগও সামনে আসতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X