কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা

দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা

ইসরায়েলের টানা ২১ মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে চালানো বিমান হামলায় অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

হামলায় গাজা সিটির একটি বাড়িতে ১২ জন নিহত হন, যার মধ্যে ছয়জন শিশু ও দুইজন নারী। আরও একটি হামলায় তল আল-হাওয়া এলাকায় ছয়জন নিহত হন, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। তৃতীয় একটি হামলায় মারা যায় তিন শিশু।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্যবিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে।

১১৫টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ‘ক্ষয়ে যেতে’ দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে ‘নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছে।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রোমে ইসরায়েলি উপদেষ্টা রন ডারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, আলোচনায় অগ্রগতি হতে পারে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েল দাবি করে, হামাস ও অন্যান্য গোষ্ঠী জনবসতিপূর্ণ এলাকা থেকে হামলা চালাচ্ছে বলেই বেসামরিক প্রাণহানি ঘটছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এবং ১২০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে ছিল সুড়ঙ্গ, বিস্ফোরক বস্তু এবং মিলিশিয়া ঘাঁটি।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে, যাকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ‘যুদ্ধাপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে। হুতিরা গাজার যুদ্ধ বন্ধে এই হামলার যুক্তি দেখালেও মানবাধিকার সংস্থা বলেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তথ্যসূত্র : আরব নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X