শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোন ট্র্যাজেডি

সন্তানদের কবরে অন্য কারও কবর চান না নাজিয়া-নাফিরের বাবা

রুহুল কবির রিজভীর সঙ্গে আশরাফুল আলম। ছবি : কালবেলা
রুহুল কবির রিজভীর সঙ্গে আশরাফুল আলম। ছবি : কালবেলা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত হন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাজিয়া এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাফি। এরপর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই আপন ভাই-বোন। তুরাগ থানাধীন কামারবাড়ি সংলগ্ন রাজাবাড়ি কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহত দুই ভাই-বোনের বাবা আশরাফুল আলমের চাওয়া, তার বাচ্চাদের কবরে দুই বছর পর যেন অন্য কারও কবর দেওয়া না হয়।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার বাসায় এলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই চাওয়ার কথা জানান আশরাফুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাজিয়া ও নাফির পরিবারকে সহমর্মিতা ও সান্ত্বনা জানাতে তাদের বাসায় যান রিজভী।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন নাজিয়া-নাফিরের বাবা। এ সময় রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না।’

আশরাফুল আলমকে সান্ত্বনা দিয়ে শোকভরা কণ্ঠে রিজভী বলেন, ‘আপনার সন্তানদের কবরের ওপর যেন আর কারও কবর দেওয়া না হয় সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’

এ সময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X