মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আর যেন কোনো প্রাণ এভাবে না ঝরে : সপু

মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান- আর যেন কোনো নিরীহ মানুষের প্রাণ বিমান দুর্ঘটনায় এভাবে না ঝরে।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন।

সম্প্রতি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হন। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সপু বলেন, নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই দেশের ছোটখাট সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X