স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘চোটের জন্য পান্ত নিজেই দায়ী’

পান্তের ইনজুরির সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
পান্তের ইনজুরির সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার টেস্টে পায়ের চোটে কাহিল হয়ে পড়া ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্তের প্রতি সহানুভূতির বদলে খোলা কথায় সমালোচনা করলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জিওফ্রে বয়কট। তার ভাষায়, ‘এই চোটের জন্য ঋষভ নিজেই দায়ী।’

চোটের দৃশ্যটা ছিল হৃদয়বিদারক। ক্রিস ওকসের বিপক্ষে রিভার্স সুইপ করতে গিয়ে বল লাগে প্যান্টের ডান পায়ের ওপর। ব্যথায় কুঁকড়ে যান তিনি। রক্তপাত হয়, দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে পড়ে। মাঠ থেকে স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, স্ক্যান এবং চিকিৎসার জন্য।

তবে এই ঘটনার পেছনে ভুল সিদ্ধান্তকেই দায়ী করছেন বয়কট।

টেলিগ্রাফের পডকাস্টে তিনি বলেন, ‘দুঃখজনক যখন এমন একজন প্রতিভাবান খেলোয়াড় চোট পান। তবে সত্যি বলতে, এ জন্য ঋষভ নিজেই দায়ী। ভারত তখন দুর্দান্ত অবস্থায় ছিল। ঐ সময় কোনো ঝুঁকিপূর্ণ শট খেলার দরকার ছিল না।’

বয়কট আরও বলেন, ‘পান্ত এমন শট খেলেন, যেগুলো সফল হলে সবাই অবাক হয় এবং সে প্রশংসাও পায়। এটাই তার ব্যাটিংয়ের সৌন্দর্য। কিন্তু মাঝে মাঝে যখন সেগুলো সফল না হয়, তখন সেগুলো দেখতে শিশুসুলভ বা বোকামির মতোই লাগে।’

তবে চোট সত্ত্বেও পান্ত দমে যাননি। দ্বিতীয় দিনে শার্দুল ঠাকুর আউট হওয়ার পর ব্যথা নিয়েই মাঠে ফেরেন। পায়ের চলাচল সীমিত ছিল, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর ‘রানার’ ব্যবহার করা যায় না। ৩৭ রানে ব্যাটিং শুরু করে ৬৯ বলে তুলে নেন দুর্দান্ত এক হাফসেঞ্চুরি। জোফরা আর্চারকে ছয় মেরে জানান দেন, তীব্র ব্যাথাও তাকে কাবু করতে পারেনি। শেষ পর্যন্ত ৫৪ রানে আর্চারের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X