মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজা দখল পরিকল্পনার প্রতিবাদ জানাল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও খারাপ করার ঝুঁকি তৈরি করবে। খবর এএফপির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিরাজমান ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ হওয়ার দিকে ঠেলে দিতে পারে। যেখানে মানবিক বিপর্যয়ের সব লক্ষণই বিদ্যমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৭ শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও সামরিক অগ্রগতি ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ এখন গাজা শহরের ওপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছে এবং তা সংঘাত ও রক্তপাত বাড়াবে বলে মনে করছে।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে।

হামাস, ইরান, সৌদি আরবসহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেনসহ বহু রাষ্ট্র তা দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X