কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন) প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল শুক্রবার দাবি করেছে, গাজায় দুর্ভিক্ষ নেই এবং ওই প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

এএফপি জানায়, আইপিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি অস্বীকার করে জানায়, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।

তাদের দাবি, আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে, সুতরাং আইপিসির এই মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুল তথ্যভিত্তিক হিসেবেই দেখা হবে।

এ ছাড়া ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদনগুলোও বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সঙ্গে তাদের মূল্যায়ন সঙ্গতিপূর্ণ নয়।

কোগ্যাট আরও জানায়, আইপিসি প্যানেলের প্রতিবেদনটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে উপেক্ষা করেছে এবং আংশিক তথ্য ব্যবহার করেছে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X