কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

উত্তরার খালপাড় রপায়ন টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশে কথা বলেন হাজী মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
উত্তরার খালপাড় রপায়ন টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত সমাবেশে কথা বলেন হাজী মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঢাকা-১৮ আসন থেকে তুরাগকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে উত্তরার খালপাড় রপায়ন টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ঢাকা-১৮ আসনে বহাল রাখার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান বলেন, কোনো অবস্থাতেই আমরা ঢাকা-১৮ আসনকে বিভক্ত হতে দেব না। আমরা তুরাগবাসী ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, জনগণের মতামতের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তা কখনোই জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে কমিশনকে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, তুরাগের চার ওয়ার্ডের কোনো বাসিন্দা কিংবা ভোটার মিরপুরের ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে নেই। এই ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।

শেখ হাসিনা সরকারের সমালোচনা করে মোস্তফা জামান বলেন, শেখ হাসিনা দিনের ভোট রাতে দিয়েছে। তার অনুচরেরা রাতের আঁধারে কাজ করছে। আজও তারা ষড়যন্ত্র করে তুরাগের চার ওয়ার্ডকে ঢাকা-১৬ আসনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমরা চাই অন্যায়, অবিচার ও জুলুমমুক্ত একটি সুন্দর ঢাকা গড়ে তুলতে। জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১০

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১১

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৩

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৪

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৫

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৭

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৮

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৯

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

২০
X