কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

শিক্ষার্থীরা। ছবি : পুরোনো ছবি
শিক্ষার্থীরা। ছবি : পুরোনো ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) থেকে এ আবেদন শুরু হয়, যা চলবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত চলবে।

একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত চলবে।

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে তাদের।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়। এই ধাপে আবেদন করে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়নি। এর মধ্যে ৫ হাজার ৭০০-এর বেশি জিপিএ-৫ পেয়েছিল।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চায়ন করতে পেরেছিল।

ভর্তি নীতিমালা অনুসারে, আগামী ২৮ আগস্ট রাত ৮টার দিকে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ৪ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X