বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (২৩ আগস্ট) হংকংয়ে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরের জার্সিতে গোল করে রেকর্ড গড়লেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চার ভিন্ন দেশে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।

আল আহলির বিপক্ষে ফাইনালে যদিও স্বপ্নভঙ্গ হয়েছে সিআরসেভেনের তবে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল সৌদি ক্লাবটির হয়ে তার ১০০তম গোল। ম্যাচ শুরুর আগে তার গোল সংখ্যা ছিল ৯৯।

এর আগে রোনালদো করেছেন—

* রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল

* ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল

* জুভেন্টাসের হয়ে ১০১ গোল

* জাতীয় দল পর্তুগালের হয়ে ১৩৮ গোল

* আর এখন আল নাসরের হয়ে পৌঁছালেন ১০০ গোলের ঘরে

ফলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চার দেশে শত গোলের কীর্তি গড়লেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, নিজের প্রথম ক্লাব স্পোর্টিং সিপির হয়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি সিআর সেভেন।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। সেই থেকে সৌদি আরবে তার উপস্থিতিই বদলে দিয়েছে লিগ ও ক্লাব ফুটবলের চেহারা। ফাইনালে যদিও শিরোপা হাতছাড়া হয়েছে, তবে গোল দিয়ে নতুন রেকর্ড গড়েই বিশ্বকে আবারও মনে করিয়ে দিলেন— বয়স কেবল সংখ্যা, রোনালদো এখনো ফুটবলের রেকর্ড মেশিন।

এদিকে হংকংয়ের ইতিহাসঘেরা এই ফাইনালই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের বাইরে আয়োজিত হলো সৌদি সুপার কাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X