রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

মানচিত্রে ইরান। ছবি : সংগৃহীত
মানচিত্রে ইরান। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২৭ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বৈঠকটি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে। ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত ২৫ জুলাই ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয়দের মধ্যে আলোচনা হয়েছিল।

জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের পর এটি হবে দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

ইসরায়েল-ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ে।

ইউরোপের তিন দেশ সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত না করলে এবং আইএইএর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করলে তারা ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে। এতে জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। তবে ইরান অভিযোগ করেছে, ইউরোপীয়রা চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের এ ধারা প্রয়োগের কোনো অধিকার নেই।

২০১৫ সালে ইরান বিশ্বের ছয় পরাশক্তি—যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

চুক্তির ইউরোপীয় তিন দেশ জানিয়েছে, ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করলে এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা ফিরিয়ে আনলে ‘স্ন্যাপব্যাক’ কার্যকর করার সময়সীমা, যা অক্টোবরেই শেষ হবে, বাড়ানো হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বিষয়ে বলেছেন, ইউরোপীয়দের ‘স্ন্যাপব্যাক’ কার্যকর করার কোনো বৈধ অধিকার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X