স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

ম্যাচে ইয়ামাল গোল করলেও দলকে জেতাতে পারেননি। ছবি : সংগৃহীত
ম্যাচে ইয়ামাল গোল করলেও দলকে জেতাতে পারেননি। ছবি : সংগৃহীত

লা লিগার দারুণ সূচনা করলেও টানা জয়ের ধারায় আর এগোতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। রায়ো ভায়েকানোর মাঠে ১-১ গোলের ড্রয়ে থামল হান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রথমার্ধের শেষদিকে বিতর্কিত এক পেনাল্টি থেকে লামিনে ইয়ামাল বার্সাকে এগিয়ে নেন। তবে প্রযুক্তির ঝামেলায় সেই সিদ্ধান্ত যাচাই করতে পারেনি ভিএআর। তাতে ক্ষোভে ফেটে পড়ে রায়ো সমর্থকরা। কোচ ইন্যিগো পেরেজও ম্যাচ শেষে স্বীকার করেছেন, ‘রেফারির ভুল হতে পারে; কিন্তু প্রযুক্তির অনিয়ম খেলাটাকে ভিন্ন দিকে নিয়ে যায়।’

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের জোরে সমতায় ফিরল স্বাগতিকরা। ৬৭তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন নতুন যোগ দেওয়া ফ্রান পেরেজ। গোলকিপার জোয়ান গার্সিয়ার একের পর এক অসাধারণ সেভ না থাকলে হয়তো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত রায়ো।

বার্সার পক্ষে ইয়ামালের সঙ্গে সুযোগ মিস করেন দানি ওলমো। আর শেষদিকে রাশফোর্ড ও ফার্মিন লোপেজকে নামালেও কাঙ্ক্ষিত জয় আর পায়নি অতিথিরা।

এই ড্রয়ে তিন ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট। অন্যদিকে রায়োও লিগে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করল, বিশেষ করে ঘরের মাঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X