কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে শি জিনপিংয়ের সহায়তা চাইলেন মোদি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এতে সন্ত্রাসবাদ দমনে নয়াদিল্লিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। রোববার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে এই দুই নেতা বাণিজ্য বৃদ্ধি, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, ‘বিস্তারিত তুলে না ধরে, আমি শুধু একটুকুই বলল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দিষ্ট করে এবং সুস্পষ্টভাবে সমস্যার কথা তুলে ধরেছেন। কারণ এ সমস্যার ফলে ভারত ও চীন উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তিনি আরও বলেন, সমস্যা সমাধানে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে বেশ গুরুত্ব দিয়েছেন। কারণ এতে শুধু ভারত নয় চীনও আক্রান্ত হচ্ছে। ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে দুই দেশ একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুত ব্যক্ত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সর্বকালের মিত্র হিসেবে চীন জুন মাসে এসসিও সম্মেলন নিয়ে দেয়া এক যৌত বিবৃতিতে প্রাথমিকভাবে পেহেলগামের বিষয়টি উল্লেখ করেনি। এতে ওই বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় ভারত। কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলার কথা উল্লেখ করার পরিবর্তে চীন ওই বিবৃতিতে বেলুচিস্তানের ঘটনাগুলো উল্লেখ করে, যা পরোক্ষভাবে ভারতের জড়িত থাকার ইঙ্গিত দেয়।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও মোদি ও শি জিনপিংয়ের মধ্যে আলোচনা হয়। এই শুল্কের মধ্যে ২৫ শতাংশ আরোপ করা হয় রাশিয়া থেকে জ্বালানি তেলে আমদানি করার কারণে। সাংহাই সহযোগী সংস্থার ওই সম্মেলনে ভারত ও চীনের মধ্যে অনুষ্ঠিত হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে যৌথ পদক্ষেপের বিষয়েও কথা হয়েছে।

এদিকে চীনে চলমান সাংহাই কো-অপারেশন সামিটে আজ মুখোমুখি হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেহেলগামে বন্দুক হামলা এবং এর প্রেক্ষিতে অপারেশন সিঁদুর পরিচালানর পর এই প্রথম দুই নেতা মুখোমুখি হতে যাচ্ছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X