কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনেই নেটজারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের ‘বিমান’ অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে উঠে সাইরেন।

আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনেই নেটজারিম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত। তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবারও ইসরায়েলে হামলা করে ইয়েমেনের যোদ্ধারা। তবে সেটিও ব্যর্থ হয়।

হুতিরা নিয়মিতভাবে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এ হামলার জন্যও তাদের দায়ী করছে দখলদাররা।

ইরান-সমর্থিত হুথিরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে প্রায় ইসরায়েলে হামলা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে তারা। হুতিরা বলছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাধ্যানুযায়ী হামলা অব্যাহত রাখবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X