বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

থমকে গেল গাজার পথে ছুটে চলা ত্রাণবাহী কাফেলা

এআই জেনারেটেড ছবি।
এআই জেনারেটেড ছবি।

দখলদার ইসরায়েলকে পাত্তা না দিয়েই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে, দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা নামে একটি বিশাল নৌবহর সমুদ্রপথে যাত্রা শুরু করেছিল। যেটিকে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন। এই বহরে ৪৪টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১০০টি জাহাজ একত্রিত হয়েছে।

গেল ৩১ আগস্ট স্পেন থেকে এই নৌবহরের যাত্রা শুরু হয়। প্রথম অংশে ডজনখানেক ছোট জাহাজ আছে, যেগুলোতে চিকিৎসক, মানবিক কর্মী এবং জরুরি সাহায্য সামগ্রী রয়েছে।

৪ সেপ্টেম্বর তিউনিশিয়ায় দ্বিতীয় দল তাদের সঙ্গে যোগ দেয়। আর সেখানেই, দ্য গ্লোবাল ফ্লোটিলা ফর গাজার প্রধান নৌকাটি ড্রোন হামলার শিকার হয়। যদিও হামলার পর রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নৌকার ছয়জন যাত্রী ও ক্রু সবাই নিরাপদ আছেন।

গ্লোবাল ফ্লোটিলা ফর গাজা এক বিবৃতিতে জানিয়েছে, পর্তুগালের পতাকাবাহী ওই নৌকাটিতে হামলার ফলে সেটির প্রধান ডেক ও স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, এই হামলার উদ্দেশ্য ছিল ভয় দেখানো, যাতে তারা পিছু হটে।

তবে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র মোজাইক এম রেডিওকে বলেন, হামলার কোনো সত্যতা নেই। প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটির ভেতর থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর তিউনিশিয়ার সিদি বো সাঈদ বন্দরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়।

জিএসএফ জানিয়েছে, এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং কারা এর পেছনে জড়িত তা খুঁজে বের করা হবে। তারা আরও দৃঢ়ভাবে ঘোষণা করেছে, কোনো হামলা বা হুমকি দিয়ে তাদের শান্তিপূর্ণ মানবিক মিশন থামানো যাবে না। তাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর এই সংহতি মিশন অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X