শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্লেষণ

ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন—যেখানেই চোখ রাখা যায়, সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে।

গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন হামাস নেতা এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। কাতারের মাটিতে এ হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে সমালোচিত হচ্ছে। আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলামি সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

ইরাকের প্রধানমন্ত্রীর আহ্বান

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন—মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি। তার মতে, আরব ও ইসলামি দেশগুলো চাইলে শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারত্বেও একসঙ্গে এগোতে পারে। তিনি সতর্ক করে দেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না; বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে।

আল সুদানির বক্তব্যের মূল বার্তাই হলো, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে, তবে ইসরায়েল কিংবা তার সমর্থকদের আগ্রাসন ঠেকানো সম্ভব হবে। এই বক্তব্য দোহায় আসন্ন আরব-ইসলামিক সম্মেলনের প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

যৌথ আরব বাহিনীর পুরোনো প্রস্তাব

ইসলামি সামরিক জোটের ধারণা নতুন নয়। প্রায় এক দশক আগে মিসর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, আরব বিশ্বে রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি। এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে—মুসলিম দেশগুলো কি সত্যিই নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে?

কাতারে অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনে এ বিষয়টি আবার আলোচনায় আসছে। আরব দেশগুলোর নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনা করা হচ্ছে।

উপসাগরীয় রাজনীতির টানাপড়েন

ইসরায়েলের হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো—বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)—বড় এক পরীক্ষার মুখে পড়েছে। ২০২০ সালে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যা তৎকালীন মার্কিন প্রশাসনের বড় একটি সাফল্য হিসেবে প্রচারিত হয়। কিন্তু দোহা হামলার পর এই সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান—সব দেশই এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। যদি ইসলামি আর্মি গঠনের উদ্যোগ শক্তিশালী হয়, তবে এসব দেশের জন্য একধরনের কূটনৈতিক দ্বিধা তৈরি হবে। একদিকে পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্যের চাপ—দুটি বিষয়ই সমান্তরালে চলতে পারে না।

ফিলিস্তিন প্রশ্ন ও মুসলিম বিশ্বের ঐক্য

দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম। গত দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন—এখনই সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার। ফিলিস্তিন ইস্যুই বহুদিন ধরে আরব বিশ্বকে একত্রিত করার মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে।

তবে প্রশ্ন থেকেই যায়—এই ঐক্য কি বাস্তবে সামরিক রূপ নিতে পারবে? অতীতে আরব লীগ কিংবা ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) রাজনৈতিক প্রস্তাব, নিন্দা ও বিবৃতি দিলেও কার্যকর সামরিক উদ্যোগ নেয়নি। এখন দোহা হামলার পর জনমত আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইসলামি আর্মির দাবিতে সরব।

সম্ভাবনা ও চ্যালেঞ্জ

ইসলামি আর্মি গঠনের পথে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে—

প্রথমত, আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভক্তি। সৌদি-ইরান প্রতিদ্বন্দ্বিতা বা কাতার অবরোধের মতো ঘটনা অতীতে ঐক্যের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন সামরিক জোট—যেমন ন্যাটোর মিত্র দেশ আমিরাত বা বাহরাইন—ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে, তা প্রশ্নসাপেক্ষ।

তৃতীয়ত, অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক প্রযুক্তির বৈষম্য। সব দেশই সমান অবদান রাখতে পারবে না।

তবু বাস্তবতা হলো—যদি মুসলিম দেশগুলো সত্যিই একটি যৌথ বাহিনী গড়ে তোলে, তবে সেটি কেবল ইসরাইল নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে।

পরিশেষে

দোহা হামলা দেখিয়ে দিল—ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সরাসরি হামলা চালাতে দ্বিধা করছে না। এমন পরিস্থিতিতে ইসলামি আর্মির ধারণা শুধু রাজনৈতিক প্রতীকী বিষয় নয়; বরং বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে।

মুসলিম বিশ্ব কি সত্যিই ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি আবারও কূটনৈতিক জটিলতায় তা থেমে যাবে—এখন সেটিই বড় প্রশ্ন। তবে দোহা হামলা নিঃসন্দেহে এই প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে। আর ইতিহাস বলছে, যখনই আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, তখনই ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X