বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলের রিংটোনের শব্দে শিক্ষকের মরদেহ মিলল আমগাছে

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বরিশালের বাবুগঞ্জে মোনায়েম হোসেন চৌধুরী নামের একজন শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১০টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামের নিজ বাড়ির একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরে অবস্থিত ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরীর ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, আমরা আমাদের মাথার ওপরের বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। বড় ভাইকে বিকেল থেকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটোন শুনে ভাগিনা সান ও মুন তাকে খুঁজে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ভাই বেশ কিছুদিন ধরে হতাশায় ছিলেন। অস্বাভাবিক আচরণ করতেন। আমরা তাকে চিকিৎসক দেখিয়েছি। বেশ কিছুদিন ধরে ফোনে কারা যেন তাকে হুমকি দিয়ে আসছিল। সে অজ্ঞাত ফোন পেলেই আতঙ্কিত হয়ে পড়ত। দুদিন আগে কোনো একটি এনজিওকর্মী পরিচয়ে দুজন অপরিচিত লোক তাকে খুঁজতে বাড়িতে এসেছিল।

এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহালের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X