হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

বহিষ্কৃত বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিক। ছবি : কালবেলা
বহিষ্কৃত বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিক। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও ৪নং ডাংগীপাড়া ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিককে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বুধবার (০১ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হরিপুর উপজেলা শাখা বিএনপির নির্বাহী সদস্য মো. রেজুয়ানুল হক মানিককে দলীয় সাংগঠনিক সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, এ বহিষ্কারাদেশ বুধবার থেকে কার্যকর হবে এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ থাকে, শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় চৌরঙ্গী হাইস্কুল মাঠে। সেখানে একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেন মো. রেজুয়ানুল হক মানিক।

পরে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই পরিপেক্ষিতে জেলা বিএনপি বুধবার তাকে বহিষ্কার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X