স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে মেসিকে সতর্ক করে দিলেন সাবেক ব্রাজিল তারকা

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

৩৮ বছর বয়সেও লিওনেল মেসির নামই আজও ফুটবলের কেন্দ্রবিন্দু। ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সামনে এলো অবসরের প্রসঙ্গ। গুঞ্জন রয়েছে, ২০২৬ বিশ্বকাপের পর হয়তো বুট জোড়া তুলে রাখতে পারেন আর্জেন্টাইন জাদুকর। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা মেসিকে সতর্ক করে বলেছেন— অবসর ভাবার আগে ভেবে দেখতে হবে, কারণ একবার ক্যারিয়ার থেমে গেলে আর ফেরার পথ থাকে না।

মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেন, যা ২০২৫ মৌসুম পর্যন্ত বৈধ। এরপর তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। যদিও মায়ামি কর্তৃপক্ষ চাইছে, কয়েক বছরের নতুন চুক্তি করে তাকে দলে রাখতে। ক্লাবের সহ-মালিক হোর্হে মাস প্রকাশ্যেই আশা প্রকাশ করেছেন— মার্চে নতুন স্টেডিয়ামের উদ্বোধনে মায়ামির হয়ে মাঠে নামবেন মেসি। ইতোমধ্যে আলোচনা চলছে, যা সফল হলে ২০২৬ মৌসুম পর্যন্ত মায়ামির জার্সিতেই দেখা যাবে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে।

তবে সাবেক আর্সেনাল মিডফিল্ডার গিলবার্তো সিলভার চোখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসির নিজের সঙ্গে লড়াই। ওডস্পিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন ফুটবলারের জীবনে খেলার আনন্দের মতো আর কিছুই নেই। যখন একবার ক্যারিয়ার শেষ হয়ে যায়, তখন আর ফিরে আসার কোনো পথ থাকে না। তাই মেসি যেন কেবল তখনই অবসর ভাবেন, যখন মনে করবেন আর কিছু দেওয়ার নেই।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা থিয়াগো সিলভার মতো যারা দীর্ঘ সময় ধরে খেলছেন, তাদের মতো যদি ক্যারিয়ার টেনে নেওয়া যায়, তবে সেটা দারুণ ব্যাপার। মেসির ক্ষেত্রেও আমি সেই একই জিনিস দেখতে চাই।’

তবে এদিকে মাঠের বাস্তবতা হচ্ছে, গত ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তবে ইতোমধ্যেই তারা প্লে-অফ নিশ্চিত করেছে। শনিবার (৫ অক্টোবর) নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে নামবে দলটি। মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও, ভক্তরা এখনো চাইছে তাকে মাঠে আগের মতোই আলো ছড়াতে দেখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X