কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগে ছারপোকা নিধনের ওষুধে বিষক্রিয়ায় জীবন (২৯) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জীবন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিরাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। স্ত্রী ও এক ছেলেসহ পরিবার নিয়ে শহীদনগরের ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। এলাকায় বাবার ভাঙারির দোকানে কাজ করতেন জীবন।

জীবনের বাবা নুর ইসলাম জানান, গত বুধবার হকারের কাছ থেকে ছারপোকা মারার গ্যাস ট্যাবলেট কিনেছিলেন তিনি। বেলা ১১টার দিকে তিনি বাসার প্রতিটি রুমে ট্যাবলেট ছড়িয়ে বাসার দরজা বন্ধ করে শহীদনগরে তার মেয়ের বাসায় চলে যান। আজ সকালে বাসায় ফিরে আসার পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, রাতে শুধু স্ত্রী মিতুর কাছে বলে জীবন বাসায় চলে যায়। সেখানে একাই নিজের রুমে ঘুমিয়ে পড়ে। আজ বেলা সাড়ে ১১টার দিকে সবাই বাসায় ফিরে দরজা বন্ধ দেখে জীবনকে ডাকাডাকি শুরু করে। সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে জীবন। তার হাত পা শক্ত হয়ে গিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য লালবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১২

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৪

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৭

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৮

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৯

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

২০
X