কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

স্টিভেন ফ্যাগিন। ছবি : সংগৃহীত
স্টিভেন ফ্যাগিন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থার বেসামরিক প্রধান হিসেবে একজন অভিজ্ঞ কূটনীতিককে মনোনীত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেশাগত কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সাথে কাজ করবেন। প্যাট্রিক যুদ্ধবিরতির পর স্থাপিত সমন্বয় কেন্দ্রে সামরিক প্রধান পদে নিযুক্ত রয়েছেন। এ কেন্দ্রের বেসামরিক প্রধান হিসেবে প্যাট্রিককে সহযোগিতা করবেন স্টিভ ফ্যাগিন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর ও টেকসই করতে ‘বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র, (সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার) নামের একটি সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২০০ মার্কিন সেনাকে পাঠানো হয়েছে। তারা ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর সৈন্য, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধি, জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীর কর্মীদের সাথে কাজ করছে।

গাজা থেকে অল্প দূরত্বে কেন্দ্রটি অবস্থিত। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানটি পরিদর্শন করেন এবং এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেন।

রুবিও বলেন, উত্থান-পতন এবং মোড় ঘুরবে। তবে আমার মনে হয় যে অগ্রগতি সম্পর্কে আমাদের সুস্থ আশাবাদের অনেক কারণ রয়েছে।

মধ্যপ্রাচ্যে ফাগিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত সৌদি আরবে থেকে তিনি ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একটি অস্থির সময়ে মার্কিন স্বার্থ রক্ষায় তার অবদান রয়েছে। এ ছাড়া তিনি তিন মাস বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন । ওই সময় গুরুত্বপূর্ণ মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়নে তার দক্ষতা প্রকাশ পায়।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X