কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে একই পরিবারের পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

নিহতের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : রয়টার্স
নিহতের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ। ছবি : রয়টার্স

ইসরায়েলে ছয় ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের পাঁচ ফিলিস্তিনি সদস্য রয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় তারা নিহত হন। খবর রয়টার্স।

পুলিশ জানিয়েছে, বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এ হামলা চালানো হয়। এতে নিহতদের মধ্যে নারীও রয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। বুধবার তাদের নাজারেথের উত্তর-পশ্চিমের শহর বাসমত তাবুনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলের ইহুদি-আরব অ্যাডভোকেসি এবং মনিটরিং গ্রুপ আব্রাহাম ইনিশিয়েটিভস জানিয়েছে, নিহত পাঁচজন হলেন দম্পতি ও তাদের তিন সন্তান। এটিকে পুলিশ অপরাধ হিসেবে তালিকাভুক্ত করে সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে বুধবার ফিলিস্তিনের নিকটবর্তী উপকূলীয় শহর হাইফাতে যাওয়ার পথে মুখোশধারী বন্দুকধারীদের হামলায় আরেক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। একই দিনে সংঘটিত পৃথক দুটি হত্যাকাণ্ড কোনোভাবে সম্পর্কিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

আব্রহাম ইনিশিয়েটিভসের তথ্যমতে, এ দুটি ঘটনা মিলিয়ে চলতি বছরে ইসরায়েলে অন্তত ১৮৮ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আল জাজিরার তথ্যমতে, ইসরায়েলের মোট জনসংখ্যা ৯৭ লাখ। তাদের মধ্যে প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনের নাগরিক। এসব নাগরিক দীর্ঘদিন ধরে ইহুদি এই ভূখণ্ডে দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X