কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রকে দুষলেন মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এদিকে হামলার বিষয় নিয়ে কথা বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি মনে করছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই ইসরায়েলে হামাসের এ হামলা। এ ছাড়া এই পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্রের নীতিকেই একতরফাভাবে দায়ী করেছেন তিনি।

বলা হচ্ছে, বিগত ৭৫ বছরে এমন হামলা দেখেনি ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়ন ও দখলদারিত্বের জেরে শনিবার হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

মেদভেদেভ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত গত কয়েক যুগ ধরে চলমান। এর আসল খেলোয়াড় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন-ইসরায়েলের পরিস্থিতি কার্যকরভাবে সমাধান না করার পরিবর্তে নির্বোধের মতো তারা আমাদের দেশে ঢুকে পড়ছে। সেই সঙ্গে নব্য-নাৎসিদের সর্বশক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে দেশটি। দুজন ঘনিষ্ঠ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তারা।

এদিকে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েলের প্রশাসনকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত ওয়াশিংটন।

৭ অক্টোবর আকাশ, স্থল ও জলপথ থেকে ইসরায়েলে অন্তত পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এর জবাব পালটা হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুপক্ষের পালটাপালটি হামলায় ইসরায়েল ও ফিলিস্তিনের কমপক্ষে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১০

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১১

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৩

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৪

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৫

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৬

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৭

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৮

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

২০
X