কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষ নিল রাশিয়া, ব্যর্থ হলো যুক্তরাষ্ট্রের চেষ্টা

ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে রোববার জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ছবি: সংগৃহীত
ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে রোববার জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া। এতে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের অধিকৃত এলাকায় অতর্কিত হামলা চালায় গাজার মুক্তিকামী সংগঠন হামাস।

হামলা শুরু হওয়ার পর থেকে রোববার রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া দুই পক্ষই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় রোববার (৮ অক্টোবর) জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে ১৫টি সদস্য দেশের প্রতি হামাসের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়ার বিরোধিতায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি সংস্থাটি। ফলে নিন্দা প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড বলেন, বৈঠকে হামাসের হামলার নিন্দা জানিয়েছে বেশকিছু দেশ। কিন্তু সবাই নয়। মূলত এর মাধ্যমে তিনি রাশিয়াকে ইঙ্গিত করেন।

অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমাদের বার্তা হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ ও অস্ত্রবিরতি করতে হবে এবং অর্থপূর্ণ সংলাপ হতে হবে। দশকের পর দশক ধরে এই কথাটিই বলা হয়েছে। অমীমাংসিত এই সংকটের আংশিক ফল এই যুদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X