কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৫৫ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আলটিমেটামে গাজায় ‘মানবিক সংকট’ : ইইউ

গাজা ছাড়ছেন  স্থানীয়রা। ছবি : এএফপি
গাজা ছাড়ছেন স্থানীয়রা। ছবি : এএফপি

গাজায় ইসরায়েলের আলটিমেটামের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ফরেন পলিসির প্রধান জোসেফ বোরেল বলেন, ইসরায়েলের এমন নির্দেশনায় কোনোভাবে মানা সম্ভব নয়। খবর আলজাজিরার।

তিনি বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাদের গাজা থেকে সরিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব নয়। এটি বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব।

শনিবার (১৪ অক্টোবর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জোসেফ বলেন, গাজার মতো পরিস্তিতিতে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে কেবল মানবিক সংকট তৈরি ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের অফিসিয়ালি প্রতিনিধিত্ব করছি। আমি বলছি, এ সময়ের মধ্যে কোনোভাবে এত বিপুল জনগণকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

এর আগে ইসরায়েলের এমন পদক্ষেপের সমালোচনা করেন নরওয়ে শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জন এগল্যান্ড। তিনি বলেন, গাজার উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ যুদ্ধাপরাধ।

তিনি বলেন, আন্তর্জাাতিক আইনানুসারে জোরপূর্বক কোনো জনগণকে স্থানান্তর করা যুদ্ধাপরাধের শামিল। ইসরায়েল এমন আলেটিমেটাম দিলেও তারা কখন নিরাপদে ফিরে আসতে পারবে তাও জানানো হয়নি। ইসরায়েলের এমন আদেশকে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ বলেনও মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X