কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি অভিযানে নিহতদের জানাজায় ফিলিস্তিনিদের ঢল

কাঁধে করে মরদেহ নিয়ে যাচ্ছেন শোকার্ত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
কাঁধে করে মরদেহ নিয়ে যাচ্ছেন শোকার্ত ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে পৃথক ইসরায়েলি অভিযানে নিহত দুজনকে সমাহিত করা হয়েছে। তাদের জানাজায় শত শত শোকার্ত ফিলিস্তিনি অংশগ্রহণ করেছেন।

নিহত দুজন হলেন, সাদিল নাঘনিয়াহ (১৫) ও নাসের সিনান (৫০)।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত সোমবার ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালালে সাদিল নাঘনিয়াহ মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য জেনিন সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এ নিয়ে সোমবারের এ অভিযানে সাতজন মারা গেলেন। এ ছাড়া আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

জেনিন শরণার্থী শিবিরে হামলার পরের দিন মঙ্গলবার পশ্চিম তীরের এলি বসতি এলাকায় দুই বন্দুকধারীর গুলিতে চার ইসরায়েলি নিহত এবং চারজন আহত হন। এ ঘটনায় বন্দুকধারীদের দুজনও মারা যান।

পরবর্তীতে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। যদিও এ হামলার পর ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি দখলদাররা।

আর নাসের সিনান গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভিযানে আহত হয়েছিলেন। পরে গতকাল মঙ্গলবার তিনি মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদিলের সহপাঠীরা কাঁধে করে তার মরদেহ জানাজাস্থলে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা ইসরায়েলি বাহিনী ও দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান।

এ বছর এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে ১৭৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X