কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে হামলার পরও ইসরায়েলের পক্ষে সাফাই গাইলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা হয়েছে। ফিলিস্তিনিদের দাবি এ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এমন নৃশংস হামলার পরও ইসরায়েলের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, গতরাতে ফিলিস্তিনের হাসপাতালে হামলায় ইসরায়েল দায়ী নয়। এ হামলা অন্য কোনো টিম করে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হাসপাতালে হামলার এ ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে এটি ইসরায়েল নয়, অন্য কোনো টিম এ হামলা করেছে। সেখানে অনেক লোক রয়েছে। ফলে কে করেছে তা নিশ্চিত নয়। এজন্য আমাদের অনেক কিছুর মোকাবিলা করতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এরপর দেশটি সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে বিমান থেকে নেমে প্রথমেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরেন তিনি।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর শুরু করবেন বাইডেন। এরপর তিনি ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

তবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারলেও কোনো আরব নেতার সঙ্গে এবার দেখা হচ্ছে না বাইডেনের। গতকাল মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় বাইডেনের জর্ডান সফর বাতিল করেছে আম্মান।

উল্লেখ্য, গত রাতে গাজার একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটে। এতে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে দায়ী করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X