কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের রাজধানীতে রকেট হামলা

ছবি : পুরনো ছবি।
ছবি : পুরনো ছবি।

দক্ষিণের পর এবার মধ্য ইসরায়েলে রকেট হামলা শুরু হয়েছে। এবার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বাট ইয়াম, আশদদ শহরে।

এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। তবে ইসরায়েলের বিভিন্ন শহরে রেড এলার্ট জারি করা হয়েছে।

এর আগে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট আইডিএফের সমাবেশে সেনাদের সঙ্গে দেখা করেন। তার কার্যালয় জানায়, তিনি এ সময় চলমান অভিযানের প্রসারণ ঘটলে বাহিনী প্রস্তুত আছে কি না তার খোঁজখবর নেন।

গ্যালান্ট এ সময় কমান্ডার ও বিভিন্ন ইউনিটের সেনাদের সঙ্গে কথা বলেন। ইসরায়েলের আসন্ন স্থল অভিযানকে কেন্দ্র করে গাজা সীমান্তে দশ হাজার সেনা মজুদ করা হয়েছে।

গ্যালান্ট যখন সেনাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক সে সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় একটি রকেট সরাসরি একটি বাসায় আঘাত হানে। এ সময় অনেক গাড়িও ধ্বংস হয় বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

টানা দুই সপ্তাহ পেরিয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৮০০ ছাড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৭৫৬ জন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় ৯৬৭ জন নারী এবং ১১ জন সাংবাদিক রয়েছেন।

ইসরায়েলি বাহিনীর এ হামলায় ফিলিস্তিনের আহত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ২০০০ শিশু ও ১৪০০ নারী রয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় ১৪০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৭২০ জন শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১০

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১১

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১২

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৪

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৫

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৬

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৭

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৮

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৯

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X