কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই বন্দিকে ফেরত নিতে অস্বীকৃতি ইসরায়েলের?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরও দুই ইসরায়েলিকে মুক্তির কথা জানান দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে তাদের ফেরত নিতে অস্বীকার করেছে ইসরায়েল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের দাবি, হামাসের এ মুক্তিদানের ঘটনা প্রপাগান্ডা। অন্যদিকে হামাসের দাবি, মানবিক কারণে এ দুই বন্দিকে মুক্তি দিতে চেয়েছে তারা।

হামাসের আর্মি উইংয়ের মুখপাত্র আবু উবাইদা বলেন, শুক্রবার তারা কাতারের মধ্যস্থতায় আরও দুই বন্দিকে মুক্তির বিষয়টি অবহিত করেছে। ওই দিনই তারা মার্কিন মা ও মেয়েকে মুক্তি দিয়েছিল।

এক বিবৃতিতে আবু উবাইদা বলেন, শনিবার হামাস আরও দুই বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে। মার্কিন নাগরিক মা ও মেয়েকে যে পন্থায় মুক্তি দিয়েছে একই পন্থায় এ দুই বন্দিকে মুক্তি দিতে চেয়েছিলেন তারা।

এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে তাদের ২১২ জন নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, আমরা হামাসকে বলব কোনো ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X