কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজার আরেক হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা

হামলায় বিধ্বস্ত হাসপাতালের ভবন। ছবি : রয়টার্স
হামলায় বিধ্বস্ত হাসপাতালের ভবন। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের আরও এক হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল কুদস হাসপাতালে এ হামলা চালানো হয়েছে। বোমা হামলায় হাসপাতাল পুরো কেঁপে উঠেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন রেডক্রিসেন্টের পরিচালক মারওয়ান জিলানি বিবিসির সঙ্গে আলাপকালে বলেন, গতরাতে গাজার আল কুদস হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হাসপাতালের ভবনগুলোর এত কাছে এ হামলা চালানো হয়েছে যে, তখন পুরো হাসপাতাল হামলায় কেঁপে উঠেছে। হাসপাতালের কর্মকর্তাদের বরাতে তিনি জানান, হামলার আগে এ খবর তারা কেউ জানতেন না।

জিলানি বলেন, আল কুদস হাসপাতালের দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি জরুরি বিভাগ এবং অপরটি প্রধান ওয়ারহাউস। হামলার কারণে এ দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাসপাতাল এখন পরিষেবার বাইরে চলে গেছে।

তিনি বলেন, হাসপাতালে হামলার পর সেখানে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয়নি। এ ছাড়া ভবন ধসের কারণে সেখানকার স্টাফসহ বাকিরা শারীরিক ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন।

এর আগে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এটি ইসরায়েলে হামলার অন্যতম নৃশংস ঘটনা।

হামলার পর তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর খবরে বলা হয়, শত শত ফিলিস্তিনি হাসপাতালটি নিরাপদ ভেবে সেখানে আশ্রয় গ্রহণ করেছিল। এরপরই গত ১৭ অক্টোবর রাতে সেখানে বোমা হামলা হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এটি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। হামলার পরপর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যেসব দেশ সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X