কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

হিজরি সন থেকে সরে এলো সৌদি, সরকারি কাজ হবে ইংরেজি ক্যালেন্ডারে

মঙ্গলবার (৩১ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি : সংগৃহীত
মঙ্গলবার (৩১ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি : সংগৃহীত

দেশের সব সরকারি কাজে এখন থেকে হিজরি সনের পরিবর্তে গ্রেগরিয়ান (ইংরেজি) ক্যালেন্ডার ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব। তবে ইসলামি আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারই ব্যবহার করা হবে। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে সৌদি মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর আরব নিউজের।

ঐতিহ্যগতভাবে এতদিন হিজরির পাশাপাশি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দ্বিতীয় বর্ষপঞ্জি হিসেবে ব্যবহার করে আসছিল দেশটি। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক টানতে বিভিন্ন সংস্কার কাজ হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে এবার হিজরি সন বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিল দেশটি।

রিয়াদের ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবাইদি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সরকারের এই পদক্ষেপ বেশ ইতিবাচক।

তিনি আরব নিউজকে বলেন, সব ধরনের সরকারি কাজকর্মে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি বেশ ভালো একটি পদক্ষেপ। কারণ হলো বিশ্বের সব দেশই তাদের সব আইনকানুন, লেনদেন ও অন্যান্য কাজে এই ক্যালেন্ডার ব্যবহার করে থাকে।

ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক তালাত জাকি হাফিজ সৌদি সরকারের এই সিদ্ধান্তটিকে খুবই বুদ্ধিদীপ্ত বলে অবহিত করেছেন। তিনি বলেন, সারা বিশ্বে চলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সরকারের এ সিদ্ধান্ত দেশের ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X