কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় হাসপাতালের আশপাশে তীব্র হামলা ইসরায়েলের

এবারের ইন্টারনেট বিপর্যয় নিয়ে যুদ্ধ শুরুর পর তিনবার ইন্টারনেট ও মোবাইল সেবা বিচ্ছিন্ন হলো গাজায়। ছবি : সংগৃহীত
এবারের ইন্টারনেট বিপর্যয় নিয়ে যুদ্ধ শুরুর পর তিনবার ইন্টারনেট ও মোবাইল সেবা বিচ্ছিন্ন হলো গাজায়। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার কারণে আবারও ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সেবা বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৩ লাখ মানুষের এই অঞ্চলটি। এমন ভয়াবহ ব্ল্যাকআউট পরিস্থিতির মধ্যেই গাজার হাসপাতাল এলাকায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজায় ইন্টারনেট বিপর্যয়ের বিষয়টি নেটব্লক নামে একটি ইন্টারনেট অ্যাক্সেস অ্যাডভোকেসি সংস্থা প্রথমে সামনে আনে। পরে ফিলিস্তিনি টেলিকম কোম্পানি প্যাল্টেলও বিষয়টি নিশ্চিত করেছে। এবারের ইন্টারনেট বিপর্যয় নিয়ে যুদ্ধ শুরুর পর তিনবার ইন্টারনেট ও মোবাইল সেবা বিচ্ছিন্ন হলো গাজায়।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জুলিয়েট তোমা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইন্টারনেট বিপর্যয়ের কারণে আমরা ইউএনআরডব্লিউএ টিমের বেশিরভাগ সদস্যের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি।

এদিকে রোববার সন্ধ্যায় হামাস শাসিত গাজার জনসংযোগ বিভাগের প্রধান সালামা মারুফ বলেছেন, এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতালের চারপাশে তীব্র বোমা হামলা হচ্ছে। বিশেষ করে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার আশপাশে ভারী বোমা হামলা হয়েছে।

এর আগে রোববার দিনের শুরুতে গাজা শহরের আল কুদস হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন আহত হয় এবং হামলায় হাসপাতাল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে আসছে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে গাজার বিভিন্ন হাসপাতাল ব্যবহার করে আসছে হামাস। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X