কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধ নিয়ে আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ নিয়ে আবারও বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে। খবর তাসের।

গত ৭ অক্টোর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত চারবার বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ও পাল্টা ভেটোর কারণে কোনোবারই কোনো প্রস্তাব পাস হয়নি।

একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এবারের বৈঠক হবে রুদ্ধদ্বার। চীন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই বৈঠকের অনুরোধ করেছে। চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলেও আরব আমিরাত অস্থায়ী সদস্য।

নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এবং আল-শিফা হাসপাতালের পাশে অ্যাম্বুলেন্সের বহরে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা হবে।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পরপর সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

এ ছাড়া গত শুক্রবার গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের পাশে একটি অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েল বোমা হামলা চালালে ১৫ জন নিহত এবং ৬০ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X