কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি ‍সুনাক

ঋষি সুনাক ছবি: ‍সংগৃহীত
ঋষি সুনাক ছবি: ‍সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি সমাধানে একমাত্র উত্তর হলো দ্বি-রাষ্ট্র সমাধান। চলমান যুদ্ধাবস্থায় যা এ অঞ্চলে একটি নতুন ভবিষ্যতের জন্ম দিতে পারে।’

সোমবার রাজধানী লন্ডনের লর্ড মেয়র’স ব্যাঙ্কোয়েট হলে দেওয়া এক বক্তব্যে হামাস-ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজ দলের চিন্তাভাবনা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালাতে যা অনুপ্রাণিত করেছিল সেটা শুধু ঘৃণার কারণে ছিল না বরং তাদের ভয় ছিল, একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্ম হওয়ার, যার সঙ্গে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি নিয়ে সুনাক বলেন, ‘অতীত এসে ভবিষ্যতের জন্মকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

সুনাক আরও বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা করতে তার নিরাপত্তা পুনরুদ্ধার করতে এবং জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় এমনো আছে যেগুলো ইসরায়েলকে তার প্রতিক্রিয়ার অংশ বিবেচনা করতে হবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট বলেছি যে, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মানতে হবে। তাদের অবশ্যই হাসপাতালসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে। পশ্চিম তীরে চরমপন্থি সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় আরও সাহায্য ঢোকার অনুমতি দিতে হবে।’

সুনাক বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আমাকে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের বর্ণনা দিয়েছেন। অনেক বেসামরিক লোক তাদের জীবন হারাচ্ছে।

তিনি এও জানান, যুক্তরাজ্য গাজায় সহায়তা দ্বিগুণ করেছে। তিনি বলেন, এ ছাড়া জাতিসংঘে সরাসরি ইসরায়েলের সাথে- নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার এবং জরুরি ও প্রকৃত মানবিক বিরতির জন্য চাপ অব্যাহত রেখেছি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে চিরস্থায়ীভাবে সংঘাত অবসানের একমাত্র উপায় দ্বি-রাষ্ট্র সমাধান। এটাই একমাত্র পথ, যার মাধ্যমে সেই অঞ্চলের ইতিহাস এবং বসবাসকারী লোকজনের হৃদয়কে স্বীকৃতি ও সম্মান জানানোর মাধ্যমে আমরা স্থায়ীভাবে শান্তির পথে এগোতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X