কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হাসপাতালেই ১৭৯ জনকে গণকবরে দাফন

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে হাসপাতালের ভেতরে ১৭৯ জনকে গণকবরে দাফন করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) হাসপাতালটির প্রধান মোহাম্মদ আবু সালমিয়াহ এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

এই অঞ্চলে বিপর্যয়কর মানবিক সংকটের কথা উল্লেখ করে মোহাম্মদ আবু সালমিয়াহ বলেছেন, আমরা বাধ্য হয়ে তাদের গণকবর দিয়েছি।

একজন স্থানীয় সাংবাদিক বলেছেন, হাসপাতালের সর্বত্র পচা লাশের দুর্গন্ধ। হাসপাতালের এক সার্জন বলেছেন, এখনকার পরিস্থিতি অমানবিক। আমাদের বিদ্যুৎ নেই। পানি নেই। খাবার নেই।

এর আগে আল-শিফা হাসপাতালের সার্জন ডা. আহমেদ এল মোখল্লালতি বলেছেন, হাসপাতালের সামনে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিয়েছে। আমরা সম্পূর্ণ অবরোধের মধ্যে আছি। এটি সম্পূর্ণ বেসামরিক এলাকা। এখানে শুধু হাসপাতাল ভবন, রোগী, চিকিৎসক ও অন্যান্য বেসামরিক লোকজন রয়েছে। ইসরায়েলি এই অবরোধ বন্ধ করা উচিত।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১০

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১২

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৩

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৫

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৬

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৭

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৮

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৯

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০
X