কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২

গাজা থেকে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি।
গাজা থেকে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র। পুরোনো ছবি।

গাজায় স্থল অভিযান শুরুর করেছে ইসরায়েল। তবে এ অভিযান পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। একের পর এক সেনা হারাচ্ছে তারা। এমনকি বারবার হামলার মুখে পড়েছে তেলআবিব।

বিবিসি জানিয়েছে, তেলআবিবেব ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস। ফিলিস্তিনে ক্রমাগত বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুই ইসরায়েলি আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম এজেন্সি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণ রয়েছেন। তার অবস্থা গুরুতর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ৪৩ বছর বয়সী এক নারীও এ হামলায় আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়।

এদিকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা বহু আগ থেকেই করা হচ্ছে। এবার সেই শঙ্কা আরও জেকে বসেছে। ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে প্রতিবেশী আরেক মুসলিম দেশ লেবানন। বিশেষ করে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে নেতানিয়াহু সেনাদের চলছে তুমুল লড়াই।

গেল ৭ অক্টোবর হামাসের সাথে সংঘাতের দিন থেকে ইসরায়েল সীমান্তে একের পর হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এমন আচরণকে দুঃসাহস বলছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী রীতিমতো লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, হিজবুল্লাহ তাদের তৎপরতা না থামালে গাজার মতো পরিণতি হবে লেবাননের রাজধানী বৈরুতও। তবে ছেড়ে কথা বলছে না ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারা বলছে, যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাত্রা বাড়াতে হিজবুল্লাহও প্রস্তুত আছে। কিন্তু সংগঠনটি এ ধরনের পদক্ষেপ থেকে রাজনৈতিকভাবে কত দিন এবং কতটা পিছিয়ে থাকবে তা সম্ভবত নির্ভর করবে ইরান ও নাসরাল্লাহর ওপর।

হিজবুল্লাহর দাবি, তাদের মাধ্যমে নয়, ইসরায়েলের তরফ থেকেই সত্যিকারের উত্তেজনা বৃদ্ধি ঘটেছে। শনিবার ইসরায়েলি ড্রোন লেবাননের প্রায় ৪৫ কিলোমিটার ভেতরে ঢুকে হামলা করেছে।

অবশ্য এই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। তবে নেতানিয়াহুর দেশের সাথে বড় কোনো যুদ্ধে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১০

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১১

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১২

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৩

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৫

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৬

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৭

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৮

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

২০
X