কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজানের সময় মসজিদে বোমা, ইসরায়েলি সৈন্য বরখাস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বিবৃতিতে জানিয়েছে, তারা রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম বুদরিসের মসজিদে স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনায় জড়িত সৈনিককে বরখাস্ত করেছে।

হারেৎজ দাবি করেছে, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের অপমান করার জন্য ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এমন প্রবণতা ৭ অক্টোবর হামাসের গণহত্যার পর থেকে তীব্রতর হয়েছে।

এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদরিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, একজন ইজরায়েলি সৈন্য আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ করছেন।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে- মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর। ভেতর থেকে মুয়াজ্জিনের আজান-ধ্বনি শোনা যাচ্ছে। তখন চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে।

মসজিদে হামলার বিষয়ে বুদরিস গ্রামের প্রধান নাসির মীরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়।

মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X