কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:৪২ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ‘ইসরায়েলের’ জাহাজ জব্দের দাবি

জব্দ করা জাহাজ গ্যালাক্সি লিডার। ছবি : সংগৃহীত
জব্দ করা জাহাজ গ্যালাক্সি লিডার। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দ করার দাবি করেছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছেন। রোববার (১৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইসরায়েলি জাহাজটিকে লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর ক্রুদেরসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে ইসলামী নিয়ম-নীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুতিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটিকে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জব্দ করা জাহাজটির একটি ব্রিটিশ কোম্পানির। এটি একটি জাপানি কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছে। জাহাজটির মালিকানা ইসরায়েলের নয়।

আইডিএফ জানিয়েছে, জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি আন্তর্জাতিক বেসামরিক ক্রুদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

হুতির মুখপাত্র জানান, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং নৃশংস অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সামরিক অভিযান অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছিল ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। তারা জানিয়েছিল, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।

হুথিদের নেতা আবদুল মালেক আল হুতি বলেন, তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি করছে। ইসরায়েলের পতাকা বহন করে না এমন জাহাজের ওপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি।

আল মাশিরাহ টিভিকে তিনি বলেন, আমরা লোহিত সাগরে নজরদারি করছি। এ নৌপথে ইসরায়েলের জাহাজের ওপর আমাদের তীক্ষ্ণ নজর ও অনুসন্ধান চলছে।

তিনি বলেন, শত্রুরা এ অঞ্চলে বিশেষ করে বাব আল মানদেবে ছদ্মবেশে চলাচল করছে। তারা নিজেদের পতাকা উড়িয়ে চলার সাহস করছে না। এমনকি এ অঞ্চলে চিহ্নিতকরণ সরঞ্জাম বন্ধ করে তারা চলাচল করছে।

হুতির এ নেতা বলেন, আমরা খোঁজ করছি এবং তাদের জাহাজের বিষয়টি যাচাই করছি। তাদের জাহাজ পেলে আমরা হামলা চালাতে পিছপা হবো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X