কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি ফিলিস্তিন-ইসরায়েল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ। মঙ্গলবার (২১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে এই তথ্য জানিয়েছেন তিনি।

ইসমাইল হানিয়াহ বলেন, হামাস কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছেন। এরই মধ্যে তারা কাতারের কর্মকর্তাদের কাছে তাদের জবাব দিয়ে দিয়েছেন। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বন্দিবিনিময় নিয়ে দুপক্ষের মধ্যে একটি চুক্তির কাছাকাছি আছেন বলে জানান। আর হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, গাজায় হামাসের হাতে আটক কয়েকজন জিম্মির মুক্তির বিনিময়ে সেখানে সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হবে। এই সময়ের মধ্যে গাজায় অতিপ্রয়োজনীয় মানবিক ত্রাণসহায়তা দেওয়া হবে।

অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়ে গেছে, এমন খবর বেশ কয়েক দিন ধরেই দিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সোমবার (২০ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেএএনের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এখন তারা হামাসের জবাবের অপেক্ষা করছে। হামাস ইতিবাচক সাড়া দিলেই দুপক্ষের মধ্যে এই ধরনের চুক্তি হবে।

গত শনিবার (১৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। যদিও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে।

এর আগে গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির খবর দিয়েছিল রয়টার্স। চুক্তির আওতায় তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X