কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

লেবানন ইসরায়েল সীমান্তের একটি গ্রামে হামলার পর ধোঁয়া। পুরোনো ছবি।
লেবানন ইসরায়েল সীমান্তের একটি গ্রামে হামলার পর ধোঁয়া। পুরোনো ছবি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। দেশটি থেকে বেশ কয়েকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) আরও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, সংঘর্ষ চলাকালে লেবানন থেকে মেটুলা এলাকায় তিনটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) জানিয়েছে, এ তিনটি ক্ষেপণাস্ত্রই লেবানন থেকে ছোড়া হয়েছে।

এদিকে মঙ্গলবার এক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড।

এক রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনাবাহী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X