কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মিদের বিনিময়ে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে গাজায় জিম্মি পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে গাজায় জিম্মি পরিবারের সদস্যরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি চুক্তির ঘোষণা আজ মঙ্গলবার আসতে পারে। বিকেলের দিকে এই চুক্তির বিষয়ে কাতার ঘোষণা দেবে। মঙ্গলবার (২১ নভেম্বর) হামাসের একজন কর্মকর্তা আলজাজিরাকে এসব তথ্য জানিয়েছেন।

যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য এই চুক্তির মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেসব বিষয় সামনে নিয়ে এসেছে ফরাসি বার্তা সংস্তা এএফপি।

এএফপির খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচদিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। এ সময় ইসরায়েলের স্থল অভিযান বন্ধ থাকবে এবং দক্ষিণ গাজায় বিমান হামলা সীমিত থাকবে। এ ছাড়া ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ৩০০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। এসবের বিনিময়ে ৫০ থেকে ১০০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদের মধ্যে ইসরায়েলি ও বিদেশে বেসামরিক নাগরিক থাকলেও কোনো সেনা সদস্যকে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশক আলজাজিরাকে বলেছেন, কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মধ্যে যুদ্ধবিরতি, গাজার সব এলাকায় ত্রাণ সরবরাহ এবং আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় থাকবে। জিম্মি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিষয় থাকবে বলেও জানান তিনি।

আল-রিশক বলেন, এই চুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। তবে একপর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামনে অগ্রসর হননি।

হামাস ও ইসলামিক জিহাদের বেনামি কর্মকর্তাদের উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছে এএফপি। তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এ চুক্তির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X