কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজার সেই হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে ইসরায়েল

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলা থেকে বাদ পড়েনি শারণার্থী শিবিরও। এমনকি গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এবার হাসপাতালটির পরিচালককে গ্রেপ্তার করে তারা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে জানান, গাজার আল-শিফা হাসপাতালের পরিচালকসহ বেশ কয়েক চিকিৎসককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

হাসপাতালের একটি বিভাগের প্রধান খালিদ আবু শামরা বলেন, আল-শিফার পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাড়াও হাসপাতালটির বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারকেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

এর আগে গাজায় অব্যাহত বোমা হামলা একটি শরণার্থী শিবিরে একই পরিবারের অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজার বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এমন ঘটনা জানিয়েছে দেশটি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালাকি বলেন, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বুধবার সকালে তাদের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বুধবার সকালে জাবালিয়ার কাদোরা পরিবারের ৫২ জন নিহত হয়েছেন। তাদের সবার নামের তালিকা আমাদের হাতে রয়েছে। এ তালিকায় দাদা থেকে নাতি-নাতনি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X